শিক্ষা

ডিনস অ্যাওয়ার্ড পেলেন স্টেট ইউনিভার্সিটির প্রভাষক বিক্রম আদিত্য

২০২২ সালের BSS পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ডিনস অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (JCMS) বিভাগের প্রভাষক বিক্রম আদিত্য।
একাডেমিক ফলাফলের ভিত্তিতে ২০২৬ সালের ডিনস অ্যাওয়ার্ডের জন্য তিনি নির্বাচিত হন। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
বিক্রম আদিত্য স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের JCMS বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ২০২২ সালের BSS পরীক্ষায় অংশ নেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।
ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়ে বিক্রম আদিত্য বলেন, এ স্বীকৃতি তাঁর একাডেমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের JCMS বিভাগের পক্ষ থেকে তাঁর এ অর্জনের জন্য অভিনন্দন জানান।

ক্যাটাগরি