মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

সাগরে নৌবাহিনীর অভিযান: মিয়ানমার পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্টসহ আটক ৩০

ছবি: সংগৃহিত

বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় তিনটি বোটসহ ৩০ জন মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৬ ডিসেম্বর) সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নৌবাহিনী জানায়, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটগুলো মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এমন তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ টহল জোরদার করে। টহল চলাকালে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ তিনটি সন্দেহজনক ইঞ্জিনচালিত বোট সনাক্ত করে। থামার নির্দেশ দিলে বোটগুলো পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।

আটক বোটগুলো হলো- এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ এবং এফবি আলাউদ্দিন-২। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোট ১ হাজার ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

চোরাচালানে জড়িত ৩০ জন মাঝিমাল্লাকে আটক করে বোট ও জব্দকৃত মালামালসহ আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি