বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

রামুর টমটম চালক সোহেল হত্যার প্রধান আসামি গ্রেফতার

ছবি: সংগৃহিত

রামু উল্টাখালীর আলোচিত টমটম চালক সোহেল হত্যার প্রধান আসামি জসিম উদ্দিনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার পুরানঘর ইউনিয়নের ফকিরখিল কুমারপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়, জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক।

গেলো ২ আগস্ট সোহেল বাড়ি থেকে টমটম নিয়ে বের হন। বাড়িতে ফেরেননি, এবং ৩ আগস্ট তার মরদেহ রশিদনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আব্দুর রহমানের বাড়ির পূর্ব পাশের নালায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ, তাকে টমটম ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়। ৪ আগস্ট রামু থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন (২৫) ধলিরছড়ার মুড়া পাড়ার মৃত আব্বাস উদ্দিনের ছেলে। তিনি এ হত্যাকাণ্ডের ১ নং আসামি। তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে র‌্যাব এই মামলার ২ নং আসামি মনসুর আলাম প্রঃ ধলাইয়াকে রামু ঈদগড় থেকে এবং সহযোগী আসামি ইব্রাহিমকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছিল।

ক্যাটাগরি