শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

রামুর বাঁকখালী নদীর মোহনা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার নদীর মোহনায় ভাসমান একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ ভুট্টো জানান, সকালে নদী তীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে এসে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এসেছে। মরদেহের পকেটে থাকা দুটি মোবাইল ফোন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা মোবাইলের সিম তথ্য যাচাই করে প্রায় তিন ঘণ্টা পর নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ঘটনার কারণ জানতে পুলিশ ও পিবিআই যৌথভাবে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ক্যাটাগরি