শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত হবে। তিনি বলেন, দেশের মানুষ এখন তাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। এবার জনগণ নিজেরাই ভোট পাহারা দেবে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতাকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছাতে হবে। সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব।

প্রতিনিধি সভায় চকরিয়া পৌরসভা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ পৌরসভার আওতাধীন সব ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ক্যাটাগরি