রামু খিজারী স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আরিফুর রহমান নিখোঁজ
কক্সবাজারের রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আরিফুর রহমান গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় আরিফুরের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি ও কালো জ্যাকেট। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ি ও পরিচিত জায়গায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার পরও তার কোনো হদিস মেলাতে পারেনি পরিবার।
আরিফুরের বড় আব্বু মোজাফফর আহমদ জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কিশোরের সন্ধান পান, তবে দ্রুত ০১৮১৫৪৪৯৬৪৪ অথবা ০১৮১৭৭০৩১৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।