শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

এবার এমনভাবে ফার্স্ট হতে হবে, যেন রেকর্ড ভাঙা না যায়: চকরিয়া প্রচারণায় সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা প্রতিবারই ভালোভাবে ফার্স্ট হয়েছি, এবার এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নিজের নির্বাচনি এলাকা চকরিয়ার কোনাখালীতে আনুষ্ঠানিক প্রচারণা শুরুকালে তিনি এ কথা বলেন।

চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ধানের শীষ জনগণের প্রতীক, বিএনপি গণমানুষের দল। ক্ষমতায় এলে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সব স্বপ্ন পূরণ করা হবে।’

প্রচারণার প্রথম দিনে তিনি দলের কর্মী-সমর্থকদের নিয়ে চকরিয়ার কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় বক্তব্য দেন।

এই আসনে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন ১০ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি চারদলীয় জোট সরকারের সময় যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ক্যাটাগরি