শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

চকরিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সন্ত্রাসী আটক

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকায় সেনাবাহিনীর একটি আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নূরুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক নূরুল ইসলামের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ৮টি মামলা রয়েছে।

অভিযান শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি