শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ায় আগুনে পুড়ল তিন বসতবাড়ি, ক্ষয়ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা

কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার ভোরে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুতুব শরীফ দরবার সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সোহেল আহম্মেদ জানান, আগুন নেভাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। এতে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

ক্যাটাগরি