শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক

ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তি দাবি করেছেন তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে টাকা গোনা হয়নি।

পুলিশ সুপার আরও বলেন, সবার উপস্থিতিতে জব্দকৃত টাকাগুলো গণনা করা হবে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি