রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ায় টেলেন্টপুলে বৃত্তি পেল দুই মেধাবী শিক্ষার্থী

কুতুবদিয়া উপজেলা-র স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া জামেয়া নূরানী বালিকা দাখিল মাদ্রাসা–র দুই কৃতী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে।

মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী ছিদ্দতুল মোনতাহা এবং ৮ম শ্রেণির ছাত্রী মোনতাহিনা মোবারাকা মেধার স্বাক্ষর রেখে টেলেন্টপুলে বৃত্তি লাভ করেছে। তাদের এই অসাধারণ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের বন্যা বইছে।

প্রতিষ্ঠানের সুপার ও শিক্ষকবৃন্দ জানান, ছাত্রীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।

ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিক সাফল্য বজায় রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাটাগরি