সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৭ পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ১৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা সদর থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খুরুলিয়া চরপাড়ার মোহাম্মদ আলমগীর (৩২), কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনার রমজান আলী সিকদার ওরফে বাবু (১৯), খুরুশকুল পেঁচার ঘোনার মহিব উল্লাহ (৫০) ও ফজল করিম (৫৫), পিএমখালীর পূর্ব কাঠালিয়া মুরার মো. মুবিন (৩৫), পিএমখালীর মাছুয়াখালীর মো. মফিজুর রহমান ওরফে মুফিজ (৩০) এবং চৌফলদণ্ডীর ঘোনার পাড়ার রনি ড্রাইভার।

কক্সবাজার সদর মডেল থানা–এর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, মিস ও নন-জিআরসহ বিভিন্ন ধরনের মামলার একাধিক পরোয়ানা বিচারাধীন ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ক্যাটাগরি