বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া

পেকুয়ার আলোচিত মা-মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনওকে বান্দরবানে বদলি

কক্সবাজারের পেকুয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে বদলি করা হয়েছে। তাকে বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপরই ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

ক্যাটাগরি