কুতুবদিয়ায় ইউনিয়ন পরিষদে ৫ প্রশাসক নিয়োগ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের ব্যবস্থা নেয় স্থানীয় সরকার বিভাগ।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপির সদস্য ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান সিকদার, লেমশীখালী ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আজম, কৈয়ারবিল ইউনিয়নে জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইদ্রিস খন্দকার এবং আলী আকবর ডেইল ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার কামাল সিকদার।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মেয়াদ উত্তীর্ণ পাঁচটি ইউনিয়নে আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ পাঁচজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসকদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। তাঁরা সোমবার দায়িত্ব বুঝে নিয়ে কাজে যোগদান করেছেন।