বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে কুতুবদিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচজন ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয় এবং ২০০ লিটার খোলা তেল জনসম্মুখে নষ্ট করা হয়।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বড়ঘোপ বাজারসহ বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব উল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি পৃথক মামলায় পাঁচ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব উল আলম জানান, রমজান মাসে বাজারে অস্থিরতা রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি