মহেশখালীর শাপলাপুরে দুইটি চোরাই গরু উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে স্থানীয় জনগণ ও গ্রাম পুলিশের যৌথ তৎপরতায় দুটি গরু উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরু দুটি পাশ্ববর্তী হোয়ানক এলাকা থেকে চুরি করে আনা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শাপলাপুর ইউনিয়নের একটি এলাকায় সন্দেহজনকভাবে গরু নিয়ে চলাচল করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী ও গ্রাম পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তৎপরতা চালিয়ে গরু দুটি উদ্ধার করেন।
উদ্ধারের পর গরু দুটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গরুগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে।
স্থানীয় জনগণ ও গ্রাম পুলিশের এ ধরনের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এলাকাবাসী। তাদের মতে, জনসচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার মাধ্যমে অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।