কুতুবদিয়ায় জলদস্যুদের হামলায় জেলে নিহত, মূল আসামি গ্রেপ্তার
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে কুতুবদিয়া উপকূলে জসিম উদ্দিনের মালিকানাধীন এফবি অজুফা আকতার মানু নামের একটি ফিশিং বোটে জলদস্যুদের সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
হামলার সময় ডাকাতদের ছোড়া গুলিতে মৎস্যজীবী শাহাদত হোছন খোকন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উপকূলীয় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং জেলে সম্প্রদায়ের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
ঘটনার পর নিহতের পরিবার ডাকাতি ও হত্যার অভিযোগে কুতুবদিয়া থানা–এ একটি মামলা দায়ের করে।
মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-১৫, কক্সবাজার একটি বিশেষ অভিযান পরিচালনা করে এ ঘটনার মূল আসামি ও কুখ্যাত ডাকাত সর্দার আরিফকে গ্রেপ্তার করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উপকূলীয় জেলেরা জলদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাগরে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।