বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ায় মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় তেল বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার ধূরুং বাজারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব উল আলম এ জরিমানা করেন। অভিযানে কুতুবদিয়া থানার পুলিশের একটি দল সহযোগিতা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধূরুং বাজারের তিনটি তেলের দোকানে মূল্য তালিকা না থাকায় মঞ্জুর আলম, রমজান আলী ও আলী বাদশার বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব উল আলম জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ: কুতুবদিয়া, ভ্রাম্যমাণ আদালত, জরিমানা, মূল্য তালিকা, বাজার মনিটরিং, কক্সবাজার

ক্যাটাগরি