বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১

টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (৩১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক দক্ষিণ শীলখালী এলাকার বিজিবি চেকপোস্ট লাগোয়া এলাকায় এ অভিযান পরিচালিনা করা হয়।

​অভিযানকালে একটি সন্দেহভাজন ইজিবাইকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে যুক্ত থাকা এক কারাবারিকে আটক করা হয়।

​কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সুমন আল মুকিত জানান, উদ্ধার হওয়া মদ ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাটাগরি